সর্বশেষ

নাগরিক দুর্ভোগ

ময়মনসিংহ সিটির প্রান্তিক ১২টি ওয়ার্ডের নাগরিক সেবা-সুবিধা ও উন্নয়ন কার্যক্রম

২০১৮ সালের ২ এপ্রিল প্রাচীন ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। পরবর্তিতে একই বছরের ১৪ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (সিটি কর্পোরেশন শাখা-২) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে (এস, আর, ও নং ৩০১-আইন/২০১৮)। সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়ন সম্পূর্ণ এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চর নিলক্ষিয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে নতুন ১২টি ওয়ার্ড ও ময়মনসিংহ পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে সর্বমোট ৯১.৩১৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা নির্ধারণ করা হয়। এর ফলে পৌরসভার কার্যক্রম বিলুপ্ত হয়ে যায়। উল্লেখ্য, ক শ্রেণীর ময়মনসিংহ পৌরসভার আয়তন ছিল ২১.৭৩ বর্গ কিলোমিটার।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন